পাবনায় কবরস্থান থেকে পাঁচ কঙ্কাল চুরি

আপডেট : ০৮ জুন ২০২৪, ০৮:৫৬ পিএম

পাবনার সুজানগরে চিনাখরা কবরস্থান থেকে রাতের অন্ধকারে পাঁচটি মরদেহের কঙ্কাল চুরি হয়েছে। শুক্রবার দিবাগত রাতে চিনাখরা কেন্দ্রীয় গোরস্থানে এ চুরির ঘটনা ঘটে বলে ধারনা এলাকাবাসীর।

শনিবার দুপুরে বিষয়টি কবরস্থানের পরিচ্ছন্নতা কর্মীরা কবরস্থান পরিষ্কার করার সময় টের পান । পরে সাথে সাথে বিষয়টি কবরস্থান কমিটিকে অবগত করেন তারা। বিষয়টি জানাজানির পর থেকেই কবরস্থানে নিহতদের স্বজনরা ভিড় করতে থাকেন।

চুরি হওয়া এক লাশের স্বজন এরশাদ বলেন, কবরস্থান থেকে তার মায়ের কঙ্কাল চুরি করে নিয়ে গেছে চোরেরা। মহাসড়কের পাশে এই কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ভাবতেই অবাক লাগছে। দ্রুত এই ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশ ও প্রশাসনের কাছে দাবি জানান তিনিসহ মৃতের স্বজনরা ও এলাকাবাসী।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান,‌ রাতের কোনো এক সময় কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। কঙ্কাল চুরির বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
পাবনায় নির্বাচনী পূর্বশত্রুতা ও আঞ্চলিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় বিএনপি সমর্থকদের বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। 
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে চূড়ান্ত ধাপে প্রবেশ করলো বাংলাদেশ। পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম স্থাপন বা লোডিং...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর