নাটোরের বাগাতিপাড়ায় রাতের আঁধারে এক বাগানের চারশ আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার জামনগর ইউনিয়নের ভিতরভাগ এলাকায় এই। এ ঘটনায় শনিবার বাগান মালিক হাজ্বী আশরাফুজ্জামান অজ্ঞাত ব্যাক্তিকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা যায়, লিজকৃত পাঁচ বিঘা জমিতে ৫লক্ষ টাকা ব্যয়ে বারি-৪ জাতের ৬২৫টি আমের গাছ লাগান হাজ্বী আশরাফুজ্জামান। সেই বাগানে তিন বছর বয়সি আমগাছে এবার আম এসেছে। কিন্তু কে বা কারা তার চারশ আম গাছ রাতের অন্ধকারে কেটে ফেলেছে।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
একাত্তর/এসএ