নাটোরের পানিতে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পিএম

নাটোরের লালপুর উপজেলায় বাড়ির পাশের জলাশয়ের পানিতে ডুবে সোহাগী খাতুন (৯) ও আবু বক্কর সিদ্দিক (৬) নামে দুই নিষ্পাপ শিশুর করুণ মৃত্যু হয়েছে। মৃত শিশুরা সম্পর্কে আপন ভাই-বোন।

শনিবার দুপুরে উপজেলার ঈশ্বরপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। শিশু দুটি ওই গ্রামের বাসিন্দা আতিকুল ইসলামের সন্তান। একসাথে দুই সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে পরিবারের স্বজনদের সাথে খাওয়া-দাওয়া শেষে দুই ভাই-বোন বাড়ির পাশে খেলাধুলা করার জন্য বের হয়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে বেলা তিনটার দিকে প্রতিবেশী আরজ আলী প্রামানিকের নির্মাণাধীন বাড়ির পাশে সদ্য খননকৃত একটি জলাশয়ে দুই শিশুকে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

তারা দ্রুত শিশু দুটিকে পানি থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বাড়ির পাশের ডোবা বা জলাশয়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত শিশু দুটি পানিতে পড়ে তলিয়ে যায়।

মর্মান্তিক এই দুর্ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

একাত্তর/এআরএস
নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যাকাণ্ডের মামলায় স্থানীয় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে দ্বিতীয় দফায় আরও দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
নাটোরে গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নতুন করে আরও দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে এই মামলায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান...
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের দাপ্তরিক পরিচয় ব্যবহার করে ডিজিটাল মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের অন্যতম মূলহোতা আবু হুরায়রা খালেদ রাশেদকে (৩০) গ্রেপ্তার করেছে নাটোর জেলা পুলিশ।...
শারদীয় পূজার ছুটিতে স্বজনদের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটাতে রাজশাহীতে ভায়রার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন ব্যাংক কর্মকর্তা শহিদুল ইসলাম ও তাঁর পরিবার। কিন্তু ঘাতক ট্রাকের সঙ্গে বাসের এক ভয়াবহ...
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে নির্বাচন উপযোগী ইউনিয়নের নাম সঠিকভাবে তালিকাভুক্ত হয়েছে কি না, তা পুনরায় যাচাইয়ের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আইনি জটিলতা বা সীমানা...
দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলার সক্ষমতা বহুগুণ বাড়াতে চার হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে গৃহীত মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নোয়াখালীর সেনবাগে মহাসড়কে অভিযান চালিয়ে একটি পিকআপের বডির ভেতর থেকে বিশেষ কায়দায় লুকানো ৬২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর