নোয়াখালীর চৌমুহনী বাজারে ভয়াবহ আগুন

নোয়াখালী জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনী বাজারে চৌমুহনী রেল স্টেশনের পূর্ব পাশের মার্কেটে ভয়াবহ এক আগুনের সূত্রপাত হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ইফতারের পরপরই এই আগুন লাগে। 

ইতোমধ্যে শতাধিক দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দোকানগুলোর মধ্যে রয়েছে ঔষধ, লাইব্রেরী, প্লাস্টিক, জুতা, কসমেটিকস ও কাপড়ের দোকান। 

আগুন নিভাতে ফায়ার সার্ভিসের চৌমুহনী ইউনিট তড়িৎ গতিতে ঘটনাস্থলে হাজির হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মাইজদী, সোনাইমুড়ী, সেনবাগ, কবিরহাট, দাগনভুঞা ও ফেনীসহ মোট আটটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। 



একাত্তর/জো