পুলিশ পরিচয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি

আপডেট : ০৬ মে ২০২৪, ০২:০৮ পিএম

নোয়াখালীর পুলিশ পরিচয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গৃহস্থের অভিযোগ, মুখোশ পড়া ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও দুইটি মোবাইল ফোন লুট করেছে। 

রোববার দিবাগত রাত দুই দিকে জেলার সেনবাগ উপজেলার বীজবাগ ইউপির বালিয়াকান্দী সাত নম্বর ওয়ার্ডের ফজু মুন্সির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। 

পরিবারের সদস্যর জানান, রাতে  ৫/৬ জনের একদল সশস্ত্র ডাকাত বাড়ির কলাপসিবল গেট ও কাঠের দরজা ভেঙে ভেতরে ঢোকে। নিজের পুলিশ হিসেবে পরিচয় দিলেও মুখোশ পড়া ছিল। তারা বাড়ির নারী ও শিশুদের জিম্মি করে নগদ ৮৫ হাজার টাকা, চার ভরি স্বর্ণালঙ্কার ও দুটি মোবাইল ফোন নিয়ে গেছে। পরে ৯৯৯ এ ফোন করলে পুলিশ আসে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন জানান, ঘটনা তদন্ত চলছে। তবে ডাকাত দলের হামলায় কেউ আহত হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ চেকপোস্টের কাছেই এক সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় এক জাপান প্রবাসী দম্পতি ও তাদের পরিবারের সদস্যরা গুরুতর হেনস্তার শিকার হয়েছেন।...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর