সরিষাবাড়িতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়িতে আন্তঃনগর 'জামালপুর এক্সপ্রেস' ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (২৫) মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার আওনা ইউনিয়নের এডভোকেট মতিউর রহমান তালুকদার রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর 'জামালপুর এক্সপ্রেস' জামালপুর যাওয়ার পথে মতিউর রহমান স্টেশন এলাকায় পৌঁছালে রেললাইনে থাকা ওই নারী ট্রেনের নিচে কাটা পড়ে। এসময় ট্রেনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়। 

সরিষাবাড়ি রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মুজিবুল হক জানান, রেলওয়ে থানা পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে জামালপুর জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এখনও নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। 


একাত্তর/জো