সন্তানকে কোলে নারীর জিজ্ঞাসা ‘ট্রেন কখন আসবে’, পরে মিললো দুই মরদেহ

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পিএম

নড়াইল সন্তানকে কোলে নিয়ে এক নারী স্থানীয়দের কাছে জানতে চাচ্ছিলেন ট্রেন কখন আসবে। ঠিক এর পর ট্রেনের জন্য অপেক্ষারত ওই নারী ও শিশুর খণ্ডিত মরদেহ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর পৌনে একটার দিকে শহরের বরাশুলা চিত্রা সেতু এলাকায় ঢাকা থেকে বেনাপোলগামী ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ওই নারী ও তার আনুমানিক দুই বছর বয়সী শিশু সন্তানের মৃত্যু হয়।

স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে ওই নারী তার সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

প্রত্যক্ষদর্শী ও বরাশুলা এলাকার বাসিন্দা সাব্বির হোসেনসহ বেশ কয়েকজন জানান, দুর্ঘটনার কিছু আগে অজ্ঞাত ওই নারী কোলের শিশুকে নিয়ে রেললাইনের পাশে অবস্থান করছিলেন। তিনি পথচারীদের কাছে বারবার জানতে চাইছিলেন, ‘ট্রেন কখন আসবে’। এরপর ট্রেন আসার সময় হলে তিনি দ্রুত চিত্রা সেতু রেল ব্রিজের ওপর উঠে যান। কিছুক্ষণ পরই বেনাপোলগামী ট্রেনটি সেতু অতিক্রম করার সময় মা ও শিশু দুজনেই কাটা পড়েন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, অজ্ঞাত ওই নারী ও শিশুর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আশপাশের এলাকায় খবর দেওয়া হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই নারী কোথা থেকে এসেছেন বা কেন এমন পথ বেছে নিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

একাত্তর/এসি
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত পাঁচজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 
নড়াইলে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। 
নড়াইলে একটি মাদ্রাসায় ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের ওই মাদ্রাসার এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাঁকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর