মাদারগঞ্জে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে হঠাৎ শিলাবৃষ্টিতে উঠতি ইরি ও বোরো ধানসহ পাট ও সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার চরপাকেরদহ ও বালিজুড়ি ইউনিয়নসহ বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি হয়। 

এলাকাবাসী জানান, এই শিলাবৃষ্টিতে উঠতি ইরি ও বোরো ধানসহ পাট, সবজি এবং অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন তারা। 

তবে উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিকভাবে ক্ষতির হিসাব দিতে পারেননি। 

চরপাকেরদহ ইউনিয়নের চেয়ারম্যান বদরুল আলম সরদার জানান, চরপাকেরদহ ইউনিয়নে শিলাবৃষ্টিতে প্রায় পেকে যাওয়া ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন ওয়ার্ড থেকে ক্ষয়ক্ষতির খবর পাচ্ছেন তিনি। গত কয়েক বছরে সেখানে এমন শিলাবৃষ্টি হয়নি বলেও জানান তিনি। 

আরও পড়ুন: শেরপু‌রে উদ্ধার হাতি গে‌লো বঙ্গবন্ধু সাফারি পার্কে

এছাড়াও উপজেলার বালিজুড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকাতেও শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতির খবর পাওয়া গেছে। 


একাত্তর/এসজে