মাদারগঞ্জে নিখোঁজ শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার, আটক দুই

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পিএম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর মরিয়ম (৭) নামের এক শিশুর মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সিধুলী ইউনিয়নের চরলোটাবর এলাকার স্থানীয় বাসিন্দা জামিনুরের বসতঘরের মেঝে থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।  

নিহত মরিয়ম চরলোটাবর এলাকার বাহাদুর মণ্ডলের মেয়ে। সে স্থানীয় সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

 

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, তিন দিন আগে সকালে বিদ্যালয়ে যাওয়ার পর থেকেই নিখোঁজ হয় মরিয়ম। অনেক সময় পার হলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোনো সন্ধান না পেয়ে পরবর্তীতে মাদারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।  

শনিবার রাতে গোপন সূত্রে ও তল্লাশির একপর্যায়ে বিদ্যালয়ের পাশের জামিনুরের বসতঘরের মেঝের মাটিতে নতুন মাটি চাপা দেওয়া সন্দেহের সৃষ্টি করে। পরবর্তীতে মাটির নিচে শিশু মরিয়মের মরদেহের সন্ধান মেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি সরিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। 

মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ স্নেহাশীষ রায় জানান, মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে ঘরের মেঝেতে মাটিচাপা দিয়ে রাখা হয়েছিলো। 

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটির মূল কারণ উদঘাটন ও জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

একাত্তর/এসি
সিলেটে আট ও ১০ বছর বয়সী দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে নগরের শাহপরান (রহ.) থানা পুলিশ জৈন্তাপুর এলাকায় অভিযান...
লক্ষ্মীপুরের রায়পুরে বহুল আলোচিত ফাতেমা আক্তার হত্যা মামলার ছয় বছর পার হলেও এখন পর্যন্ত উদঘাটন হয়নি মৃত্যুর প্রকৃত রহস্য। দীর্ঘ এই সময়ে তদন্ত কর্মকর্তা বদলেছেন আটজন। অবশেষে বিচার ও নিরাপত্তার...
লক্ষ্মীপুরে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নড়াইলে একটি মাদ্রাসায় ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের ওই মাদ্রাসার এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাঁকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠন বা ‘রিসেট’ করতে চায় বাংলাদেশ, তবে সারাক্ষণ ভারতকেন্দ্রিক কূটনীতিতে বন্দী থাকতে চায় না ঢাকা।  
দেশে ভয়াবহ রূপ নিয়েছে হাম এবং হামজনিত উপসর্গের সংক্রমণ। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না শিশু মৃত্যুর ঊর্ধ্বমুখী চিত্র। পরিস্থিতি এতটাই মারাত্মক আকার ধারণ করেছে যে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও...
অনলাইন বুলিং প্রতিরোধ এবং সাইবার অপরাধ নিয়ন্ত্রণে প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬’ পরিমার্জনের কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, এ আইনের মূল লক্ষ্য...
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চার জয়ে টানা ১২ পয়েন্ট তুলে নিয়ে শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্সেনাল। শনিবার সান্ডারল্যান্ডের মাঠে গিয়ে ২-০ গোলের এক ঘামঝরানো জয় তুলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর