রংপুরের তারাগঞ্জে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
বুধবার (৪ মে) সন্ধ্যায় রংপুর-ঢাকা মহাসড়কের সলেয়াশাহ নামকস্থানে রংপুর থেকে সৈয়দপুরগামী একটি মাইক্রোবাস ও বিপরীতমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি তারাগঞ্জের আমজাদ হোসেন পেশকার।
স্থানীয়রা জানান, হতাহতদের সবাই সিএনজি আটোরিকশার যাত্রী।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মোরশেদ জানান, এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষে নিউজিল্যান্ড, সাতে বাংলাদেশ
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সামসুল ইসলাম জানান, আহত তিন জনকে ভর্তি করা হয়েছে।
একাত্তর/আরএ