অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মালিকের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের পূর্ব সোনাতলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা মালিক নুর আলম (২২) নিহত হয়েছেন। 

শুক্রবার (৬ মে) বেলা আড়াইটার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নুর আলম একই গ্রামের অলি আহমেদের ছেলে।

কলাপাড়া থানার উপ-পরিদর্শক মো. জহির জানান, দিনভর অটো চালিয়ে দুপুরে নিজ বাড়িতে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন নুর আলম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: বালতি ও পুকুরে ডুবে যমজ ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু

খবর পেয়ে পুলিশ তার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। 

এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে বলেও এ পুলিশ কর্মকর্তা জানান।


একাত্তর/এসজে