কুয়াকাটা উপকূলে ভেসে এলো ৪৫ ফুট দৈর্ঘ্যের মৃত তিমি

আপডেট : ০৩ জুন ২০২৬, ০৩:২৯ পিএম

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বিশাল আকৃতির একটি মৃত তিমি ভেসে এসেছে। 

বুধবার (৩ জুন) সকালের জোয়ারে গভীর সমুদ্র থেকে ভাসতে ভাসতে এটি তীরের দিকে আসে।

এ বিষয়ে কুয়াকাটার পরিবেশকর্মী কেএম বাচ্চু জানান, বেলিচ প্রজাতির তিমিটি আনুমানিক ৪০-৪৫ ফুট দৈর্ঘ্যের। এটি কয়েকদিন আগে মারা যাওয়ায় শরীরে পঁচন ধরে ফুলে গেছে। 

তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা গভীর সমুদ্র থেকে এটি তীরে নিয়ে আসার চেষ্টা করছেন এবং পাশাপাশি তিমিটির কঙ্কাল যাতে সংগ্রহ করা হয় এজন্য বিভিন্ন প্রাণী কল্যাণ সংগঠনের সাথে যোগাযোগ করছেন। 

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের কর্মীর আবুল হোসেন রাজু বলেন, কুয়াকাটার পূর্ব দিকের সৈকতে মৃত তিমিটি নিয়ে আসা হচ্ছে। এটি কীভাবে মারা গেছে এ বিষয়ে ময়নাতদন্তের জন্য তারা প্রশাসনকে অবহিত করবেন। 

এদিকে সাগরে তিমি ভেসে আসার খবর পেয়ে পর্যটকসহ দর্শনার্থীরা সৈকতে ভিড় করছে। 

আরবিএস
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর