ঘূর্ণিঝড় অশনির প্রভাবে ভোলায় বৈরি আবহাওয়া বিরাজ করছে। সোমবার (৯ মে) সকাল ১১টা থেকে কখনও মাঝারি আবার কখনও মুষলধারে বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোলায় চার দশমিক পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে ।
এদিকে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে ভোলা জেলা প্রশাসন।
আরও পড়ুন: কোথাও বলা হচ্ছে না বিশ্বে ভোজ্য তেলের দাম বেড়েছে: মন্ত্রী
ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী জানিয়েছেন, তাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রত্যেকটি উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিপিবি, রেডক্রিসেন্ট সদস্য ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও জেলার ৬৯১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়়েছে।
একাত্তর/এসি