‘এমন শিক্ষা দেবো সারাজীবন কাঁদবি’— হুমকির পর শিশুর বস্তাবন্দি লাশ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পিএম

‘তোকে আমি এমন শিক্ষা দেবো, সারাজীবন কাঁদবি’—বাবাকে দেওয়া এই হুমকির দুই দিনের মাথায় উদ্ধার করা হলো নিখোঁজ ছয় বছরের ফুটফুটে শিশু ইসমাইলের বস্তাবন্দি মরদেহ। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বোরহানউদ্দিন পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া সংলগ্ন খাল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এর আগে দুই দিন ধরে শিশুটি নিখোঁজ ছিলো।

নিহত শিশু মো. ইসমাইল (৬) বোরহানউদ্দিন পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের মো. আকবর হোসেনের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় মো. নান্নুর ছেলে মো. রোকন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত শিশুটির পরিবার জানায়, গত রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বাসা থেকে বের হয়ে পাশের হাওলাদার মার্কেটের দোকানের দিকে যায় শিশু ইসমাইল। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও পরিবার তার কোনো সন্ধান পায়নি। মঙ্গলবার সকালে এলাকার খালের পানিতে একটি বস্তা ভাসতে দেখে এবং তা থেকে দুর্গন্ধ বের হতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা উদ্ধার করার পর ভেতর থেকে নিখোঁজ ইসমাইলের লাশ বেরিয়ে আসে।

নিহত ইসমাইলের চাচা মো. সৈকত ইসলাম বাবুর অভিযোগ, ইসমাইলের বাবার সঙ্গে রোকনের একটি মুঠোফোন কেনাবেচা নিয়ে বিরোধ চলছিলো। শিশুটি নিখোঁজ হওয়ার দুই দিন আগে রোকন তার বাবাকে প্রকাশ্যেই সন্তান হারানোর মতো পরিণতি করার হুমকি দিয়েছিলেন। এর পরপরই ইসমাইল নিখোঁজ হয়। পরিবারের দাবি, ওই বিরোধের জের ধরেই শিশুটিকে হত্যা করে লাশ বস্তাবন্দি করে খালে ফেলে দেওয়া হয়েছে। তারা এই নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহা জানান, উদ্ধার শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে।

তিনি আরও জানান, সন্দেহভাজন হিসেবে অভিযুক্ত রোকনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং পরিবারের পক্ষ থেকে লিখিত মামলা দায়ের সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

একাত্তর/এসি
অপ্রতিম হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত তুহিনসহ তিন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে তারা হত্যার দায় স্বীকার করলেও ঘটনার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের...
আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশে নির্জন পাহাড়ি জঙ্গলে ডেকে নিয়ে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে পিটিয়ে হত্যা করা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের ১৩ বছর বয়সী সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতীমকে।...
পাবনা সদর উপজেলার কুলোনিয়ায় দশ বছর বয়সী স্কুলশিক্ষার্থী কামরুন নাহার কলি হত্যার ঘটনায় মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে, এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পাবনায় নিখোঁজের সাত দিন পর ১০ বছরের এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তুরস্কের পশ্চিমাঞ্চলের এক বিদ্যালয়ের বাইরে এক কিশোরের এলোপাতাড়ি গুলিবর্ষণে কমপক্ষে ১১ জন শিক্ষার্থী আহত হয়েছে, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ফরাসি বার্তা সংস্থা- এএফপির তথ্যে মতে, মঙ্গলবার...
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতাল ভর্তি হয়েছেন এক হাজার ২৫৭ শিশু।
সামরিক সক্ষমতা বাড়ানোর ধারাবাহিকতায় ‘নতুন অস্ত্রের পরীক্ষা’ চালিয়েছে উত্তর কোরিয়া। কিম জং উনের তত্ত্বাবধানে পরীক্ষাটি সম্পন্ন হলেও, অস্ত্রটি আসলে কী, এর ধরন ও সক্ষমতা নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি...
২০২৪ সালের পাঁচ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ ঘটনার দুই বছর পর ময়নাতদন্তের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর