বড়লেখায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মৌলভীবাজারের বড়লেখায় শ্যামলী বাসের ধাক্কায় ফখরুল ইসলাম (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (৯ মে) সন্ধ্যা ৭টায় বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের কাঠালতলী ব্রিকফিল্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত ফখরুল উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির গাংকুল গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

আরও পড়ুন: পটুয়াখালীর ডাল জাপানে রপ্তানি হচ্ছে: কৃষিমন্ত্রী

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করেছে। বাস ও এর চালককে আটক করা হয়েছে।


একাত্তর/আরএ