কুমিল্লার জেলার চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় গুরুতর আহত দুই পথচারীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, আটগ্রামের আব্দুল খালেকের ছেলে রিন্টু (৩০) ও বাতিসা গ্রামের মনা মিয়ার ছেলে রিপন(২৮)।
সোমবার (৯ মে) সকাল ৭ টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের আটগ্রাম এলাকায় এ সড়ক দূর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের উপ পরিদর্শক কাউছার জানান, সকালে ঢাকামুখী সেজুতি পরিবহনের বাস একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচরীকে চাপা দেয়। এ সময় গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে স্থানীয়রা এবং তাদের হাসপাতালে নেয়া হয়।
আরও পড়ুন: প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে শক্তি বাড়াচ্ছে অশনি
পরবর্তীতে সকাল ১১ টায় রিপন কুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিকাল ৫ টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিন্টু।
পুলিশ জানিয়েছে, বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়ার্ধীন রয়েছে।
একাত্তর/আরবিএস