বিদ্যুৎস্পৃষ্টে এক জেলের মৃত্যু

পটুয়াখালীর দুমকিতে বিদ্যুৎস্পৃষ্টে মো. জামাল বিশ্বাস (৩৫) নামের এক জেলের  মৃত্যু হ‌য়ে‌ছে। বুধবার (১১ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার পাঙ্গা‌শিয়া ইউ‌নিয়‌নের আলগী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলগী গ্রামের মো. সেরাজ বিশ্বাসের ছেলে মো. জামাল বিশ্বাস দুপুর দেড়টার দিকে অসাবধানতাবসত ঘরের ইলেক্ট্রিক লাইনে হাত লেগে বিদ‌্যুতা‌য়িত হ‌য়ে গুরুতর আহত হয়।

পরিবারের লোকজন অজ্ঞান অবস্থায় উদ্ধার করে দ্রুত পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। মৃত জামাল বিশ্বাস পেশায় একজন জেলে ছিলেন। পায়রা নদীতে মাছ ধরে তিনি জীবিকা নির্বাহ করতেন। 

এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ মো. আবদুস সালাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর লোকমুখে শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে এখনও কেউ খবর দেয়নি। নিহতের লাশ পটুয়াখালী জেনারেল হাসপাতালে আছে। 


একাত্তর/এসএ