শ্রমিকের সন্তানের খোঁজ নিতে গাজীপুর ছুটে এলেন মালয়েশিয়ান দম্পতি

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭ পিএম

বাংলাদেশি এক শ্রমিকের নবজাতক সন্তান দেখতে মালয়েশিয়া থেকে ছুটে এসেছেন সেদেশের বিশিষ্ট ব্যবসায়ী মুজ্জাফফার শাহ বিন আব্দ রহমান ও তার স্ত্রী নোরলিজা মোহদ নোর।

বাংলাদেশি শ্রমিকের প্রতি অসীম ভালোবাসা, আস্থা ও মানবিকতার বন্ধনে আবদ্ধ হয়ে একজন বিদেশি মালিক দীর্ঘপথ পাড়ি দিয়ে শনিবার (৬ ডিসেম্বর) এসেছেন গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামে। যে গ্রামে চিরনিদ্রায় সাহিত্য আছেন প্রয়াত জননন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ।

পিরুজালী গ্রামের রবিউল ইসলাম জানান, তার ভাই সোলাইমান (৩৬) জীবিকার তাগিদে ২০০৭ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান। শুরুতে সোলাইমানের প্রবাসজীবন ছিলো সংগ্রামী ও কঠিন, কিন্তু ভাগ্যের মোড় ঘুরে যায় যখন তিনি কাজ পান ঠিকাদারি ব্যবসায়ী মুজ্জাফফার শাহের প্রতিষ্ঠানে। সৎ, পরিশ্রমী ও দায়িত্বশীল সোলাইমান ধীরে ধীরে মালিকের মন জয় করেন। কর্মক্ষেত্রে সম্পর্ক ধীরে ধীরে বদলে যায় পারিবারিক বন্ধনে। মালিক-শ্রমিকের দূরত্ব মিলিয়ে যায় পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায়।

গত পহেলা ডিসেম্বর সোলাইমান দেশে আসেন। বাংলাদেশে তার সন্তান জন্মের খবর দেন। মালয়েশিয়ান ওই দম্পতি সবকিছু পেছনে ফেলে তাকে দেখতে আসেন। আর তাদের আগমনে সোলাইমানের গ্রামে নেমে আসে উৎসবের আমেজ। পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন সবাই বিস্ময় ও আনন্দে অভিভূত হন। স্থানীয়রা অতিথিদের ফুলের তোড়া দিয়ে দিয়ে বরণ করে নেন। তাদের আগমন উপলক্ষ্যে গেট বানিয়ে, প্যান্ডেল সাজিয়ে শনিবার দুপুরে সোলাইমানের বাড়িতে অনুষ্ঠিত হয় বিশেষ আপ্যায়ন। সেখানে উপস্থিত ছিলেন বিদেশি দম্পতি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণির মানুষ।

রবিউল ইসলাম জানান, সোলাইমান শুধু আমাদের গ্রামের গর্ব নয়, তিনি প্রমাণ করেছেন- সততা ও ভালোবাসা মানুষকে কত দূর নিয়ে যেতে পারে। বিদেশি মালিক তার বাড়িতে এসে যেভাবে আপন মনে মিশেছেন, তা সত্যিই অবাক করার মতো।

সোলাইমান আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমি কখনও ভাবিনি, আমার মালিক ও তার স্ত্রী আমার জন্য এতদূর থেকে বাংলাদেশে আসবেন। তিনি যা করেছেন, তা কথায় বোঝানো যাবে না। আমার পরিশ্রম ও সততাকে তিনি এত মূল্য দিয়েছেন- এটাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আর আমার গ্রামের মানুষেরা তাদের যে সম্মান দেখিয়েছেন, তাতে আমি সত্যিই গর্বিত।

বাংলাদেশে আসা মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী মুজ্জাফফার শাহ জানান, তিনি বাংলাদেশে এসেছেন তার ভাই সোলাইমানের সঙ্গে দেখা করতে। তার ছেলে আবদুল্লাহকে দেখতে।

তিনি বলেন, সোলাইমান প্রায় ১৬ বছর ধরে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত। এখানে আসতে পারায় আমি এবং আমার স্ত্রী অত্যন্ত কৃতজ্ঞ। এই গ্রাম খুবই শান্তিপূর্ণ। গ্রামের মানুষগুলো খুবই সদয়। এটি আমার এখানে দ্বিতীয় সফর, প্রথমে এসেছিলাম সোলাইমানের বিয়ের সময়।

স্থানীয়রা জানান, মালয়েশিয়ান এই ব্যবসায়ী এলাকাবাসীর অনুরোধে স্থানীয় মসজিদের উন্নয়নে ১১ লাখ টাকা অনুদান দেন। যা সবাইকে আরো আবেগাপ্লুত করে তুলেছে। সোলাইমান ও তার মালিকের উদাহরণ প্রমাণ করছে, ভালোবাসা ও উদারতায় অনেক কিছুই সম্ভব।

একাত্তর/আরএ
সাতক্ষীরার তালায় ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে দুই ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে একজন শ্রমিক। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।
কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে দুই লবণ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর পৌনে চারটার দিকে উপজেলার মগনামা ও রাজাখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভের সময় এসিএস টেক্সটাইল নামে একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ...
পটুয়াখালীর কলাপাড়ার লালুয়ায় পায়রা বন্দরের নির্মাণাধীন প্রথম জেটি থেকে রাবনাবাদ নদীতে পড়ে সাইফুল হাওলাদার (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।  
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর