মৌলভীবাজারে বাসস্ট্যান্ড থেকে নারী ও শিশুসহ ১৮ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ মে) বেলা সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কে ঢাকা বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিনুল হক।
জানা গেছে, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য তারা ভারত থেকে কুলাউড়া উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি।
পুলিশ তাদের কাছ থেকে সঠিক তথ্য নিতে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানান ওসি মো. ইয়াসিনুল হক।
একাত্তর/এসএ