হবিগঞ্জে আটকের ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্ত মাহদী

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৪:২৭ পিএম

হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে স্বজনদের জিম্মায় তিনি মুক্ত হন।

মুক্তির পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মাহদী হাসান গণমাধ্যমকে জানান, সোমবার বিকেলে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে 'সর্বস্তরের ছাত্র-জনতা'র ব্যানারে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। পরে মিছিলের প্রস্তুতির সময় পুলিশ তাকে তুলে নিয়ে যায়।

মাহদী হাসান ক্ষোভ জানিয়ে বলেন, আমাদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট মামলা বা লিখিত অভিযোগ ছিল না। কোনো কারণ দর্শানো ছাড়াই সম্পূর্ণ অন্যায়ভাবে আমাদের প্রায় ২১ ঘণ্টা থানায় আটকে রাখা হলো।

অন্যদিকে, কোনো প্রকার মামলা ছাড়া কেন তাঁদের দীর্ঘ সময় আটকে রাখা হলো এবং পরবর্তীতে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হলো, এ বিষয়ে জেলা পুলিশ বা হবিগঞ্জ সদর মডেল থানা কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সংবাদকর্মীরা একাধিকবার থানা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি।

মাহদীর বাবা মাওলানা তৈয়ব আলী বলেন, তার ছেলেকে আটকের পর ২১ ঘণ্টা থানায় রাখা হয়। পরে মঙ্গলবার দুপুরে মুচলেকা রেখে তাকে ছেড়ে দেয়া হয়েছে। তবে কী মুচলেকা নেয়া হয়েছে বা তাতে কী লেখা হয়েছে, সে বিষয়ে পুলিশ কোনো তথ্য দেয়নি।

 

একাত্তর/এআরএস
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
হবিগঞ্জের নবীগঞ্জ থানার হাজতে থাকা অবস্থায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতার ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় এক উপপরিদর্শক (এসআই) ও এক নারী...
হবিগঞ্জের লাখাই উপজেলায় লোকালয়ে একটি শিয়ালের আক্রমণে নারী, পুরুষ ও কিশোরসহ ২৭ জন আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সাতাউক, লকনাউক ও সানাবই গ্রামে এ ঘটনা ঘটে।
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বাজারে একের পর এক নতুন মডেল আনছে গুগল। ‘জেমিনাই ৪ কার্বন’ ও ‘জেমিনাই ৪ হাইড্রোজেন’ আনার কয়েক দিনের মাথায় বুধবার (১৮ নভেম্বর) প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে মাঝারি সারির...
মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের নতুন এক প্রতিবেদনে ২০৭০ সাল নাগাদ বৈশ্বিক মুসলিম জনসংখ্যার বণ্টন ও অনুপাতে বড় ধরনের পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, সবচেয়ে বেশি...
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের নতুন এক প্রতিবেদনে ২০৭০ সাল নাগাদ ভারতের ধর্মীয় জনসংখ্যার অনুপাতে পরিবর্তনের চিত্র তুলে ধরা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দশকে শতাংশের...
সবাই মিলে কাজ করলে সমাজে পরিবর্তন আনা সম্ভব। মাদক, জুয়া, বাল্যবিবাহ, যৌতুকসহ নানা সামাজিক অপরাধ দূর করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর