ভুট্টাক্ষেত থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভুট্টাক্ষেত থেকে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১৫ মে) সকালে জোংড়া ইউনিয়নের ককোয়াবাড়ি গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতের নাম ফারজিনা আক্তার (১৩)। সে ওই এলাকার আব্দুর রহমানের মেয়ে ও স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

স্থানীয় লোকজন জানান, সকালে ওই এলাকার একটি ভুট্টাক্ষেতে ফারজিনার মরদেহ দেখে পুলিশকে খবর দেন তারা। 

আরও পড়ুন: প্রতিশ্রুতি ভেঙ্গে ভাগাড় নির্মাণ, ক্ষুব্ধ নন্দীপাড়াবাসী

কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখন পর্যন্ত জানা না গেলেও তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, এলাকার একটি ভুট্টাক্ষেতে ফারজিনা আক্তারের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। 

পুলিশ মরদেহটি উদ্ধারে করে সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। সুরতহাল প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি। 


একাত্তর/এসজে