মদ্যপ অবস্থায় বাইক চালাতে গিয়ে দুর্ঘটনা, আটক দুই

শেরপুরের ঝিনাইগাতীতে মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে চালিয়ে শেরপুর শহরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে এক মোটরসাইকেল চালক ও আরোহী। এ ঘটনায় আঃ রহিম (৬০) নামে এক বৃদ্ধ পথচারীও আহত হ‌য়ে‌ছে। ঘটনার পর ওই আরোহী ও চালককে আটক করেছে পুলিশ। শ‌নিবার (১৪ মে) রা‌তে উপজেলার তেঁতুলতলা বাজারে এ ঘটনা ঘটে। আটককৃতরা হ‌লেন- ঝিনুক মিয়া (৩৪) ও রিপন মিয়া (৩২)।

পু‌লিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত আটটার দিকে মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে চালিয়ে ঝিনাইগাতী  থেকে শেরপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি তেঁতুলতলা বাজারে জৈনক পথচারী আঃ রহিমকে আহত করে। এ ঘটনায় স্থানীয় জনতা ওই দুই আরোহীকে গতিরোধ করে থানায় খবর দেয়। খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে তল্লাশী করে একটি প্লাস্টিকের সেভেন আপের ছোট বোতলসহ আরো কয়েকটি প্লাস্টিকের ছোট বোতলে চোলাই মদ উদ্ধার করে। এই ঘটনায় ওই দুই ব্যক্তির নামে ঝিনাইগাতী থানায় মাদক আইনে মামলা দা‌য়ের হ‌য়ে‌ছে।

ঝিনাইগাতী থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত ক‌রে‌ছেন।


একাত্তর/এসএ