বিদ্যুতের লাইন ঠিক কর‌তে গি‌য়ে মাছ চাষীর মৃত্যু

শেরপুরের শ্রীবরদীতে নিজ মৎস‌্য প্রজে‌ক্টে বিদ‌্যু‌তের লাইন ঠিক কর‌তে গি‌য়ে এনামুল হক (৫০) নামে এক মৎস্য চাষীর মৃত‌্যু হ‌য়ে‌ছে। রোববার (১৫ মে) সকা‌লে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের কামারদহ গ্রামে ওই ঘটনা ঘটে। মৃত এনামুল হক ওই গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন থেকে এনামুল হক বাড়ির পাশে মৎস্য প্রজেক্ট দিয়ে মাছের চাষ করে আসছেন। রোববার (১৫ মে) সকাল ১১ টার দিকে এনামুল মৎস্য খামারের বিদ্যুতের লাইন ঠিক করতে যায়। এসময় অসাবধানতায় সে বিদ‌্যু‌তের তা‌রে জ‌ড়ি‌য়ে প‌রে। প‌রে আশপা‌শের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার ক‌রে শ্রীবরদী উপজেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন। শ্রীবরদীর থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।


একাত্তর/এসএ