কুষ্টিয়া সদরে বাঁশঝাড় নিয়ে চাচা-ভাতিজার মারামারিতে ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন।
শনিবার (২০ মে) সকালে উপজেলার ঝাউদিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
নিহতের নাম জসিম আলী (৩৮)। মারামারিতে তার স্ত্রীসহ আরও কয়েকজন আহত হয়েছেন।
এলাকাবাসী জানায়, ঝাউদিয়া গ্রামে একটি বাঁশঝাড় নিয়ে জসিম ও তার চাচাতো ভাই লালন মেম্বারের সাথে বিরোধ চলছিলো। বাঁশ কাটা নিয়ে সকালে জসিমের সাথে লালন ও তার ছেলেদের ঝগড়া মারামারিতে গড়ায়। এই মারামারিতে ফলা বিদ্ধ হয়ে গুরুতর জখম হন জসিম ও আরও কয়েকজন। আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বাঁশঝাড় নিয়ে দুইজনের ঝামেলা চলছিলো। এ নিয়ে সকালে তাদের মধ্যে মারামারিতে জসিম মারা যায়। তার স্ত্রীসহ আরও কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
একাত্তর/জো