নিজ ঘরে ফিরে আবেগে ভাসলেন কুষ্টিয়ার সেই শিক্ষক

প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পিএম

সামান্য এক কথার জেরে কুষ্টিয়ার দৌলতপুরে গড়ে উঠেছিল উত্তপ্ত ‘মব’ পরিস্থিতি! তবে সেই নাটকীয়তার আগুনে ঘি না ঢেলে স্বয়ং সরকারপ্রধানের মানবিক হস্তক্ষেপে এক আবেগঘন পরিণতির সাক্ষী হলো সবাই। গ্রেপ্তার আতঙ্ক কাটিয়ে সসম্মানে নিজ ঘরে ফিরে আবেগে ভাসলেন শিক্ষক গোলাম কিবরিয়া লালন। সরকারপ্রধানের নজিরবিহীন সহানুভূতির জবাবে কৃতজ্ঞতায় ভেসে লালন স্পষ্ট জানিয়ে দিলেন, ‘তাঁর এই মহানুভবতা ও মানবিক সিদ্ধান্তে আমি ও আমার পরিবার চিরকৃতজ্ঞ!’

ঘটনার পেছনের আসল প্রেক্ষাপট খোলাসা করতে গিয়ে দৌলতপুরের প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের এই শিক্ষক জানান, দশম শ্রেণির বাংলা ক্লাসে কয়েকজন শিক্ষার্থী ঠিকমতো রিডিং পড়তে না পারায় তিনি কিছুটা ক্ষুব্ধ হয়েছিলেন। শিক্ষার্থীদের মনযোগ ফেরাতে ও পড়তে উৎসাহিত করতে তিনি স্বভাবসুলভভাবেই বলে ফেলেছিলেন, ‘কয়েকদিন আগে আমাদের প্রধানমন্ত্রীও তো জাতিসংঘে বক্তব্য দেওয়ার সময় কিছুটা আটকে গিয়েছিলেন। উনি দীর্ঘদিন দেশের বাইরে থাকায় বাংলা চর্চার ঘাটতি থাকতে পারে। কিন্তু নিয়মিত ছাত্র হয়ে তোমরা কেন পারবে না?’ লালনের ভাষ্যমতে, প্রধানমন্ত্রীকে অপমান করা তাঁর উদ্দেশ্য ছিল না, তবে ক্লাসে ওই প্রসঙ্গ তোলাটা তাঁর ভুল হয়েছিল।


কিন্তু সেই কথা শিক্ষার্থীদের মুখে ছড়িয়ে পড়তেই পরদিন বুধবার সকালে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে জড়ো হতে থাকে স্থানীয় অভিভাবক ও উৎসুক জনতা। তৈরি হয় এক আশঙ্কাজনক ‘মব’ পরিস্থিতি। সম্ভাব্য সহিংসতা ও শিক্ষকের নিরাপত্তার স্বার্থে খবর পেয়ে বেলা ১১টার দিকে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাঁকে পুলিশ হেফাজতে নেয় দৌলতপুর থানা-পুলিশ। থানায় নিয়ে যাওয়ার পর পুলিশের মানবিক আচরণের ভূয়সী প্রশংসা করে শিক্ষক লালন বলেন, ‘ওসি সাহেব আমাকে চেয়ারে বসিয়ে অত্যন্ত সম্মান জানিয়েছেন। পুলিশ কোনো ধরনের দুর্ব্যবহার করেনি।’

এদিকে খবরটি প্রধানমন্ত্রীর কানে পৌঁছানো মাত্রই তিনি নির্দেশ দেন শিক্ষককে দ্রুত সসম্মানে ও নিরাপত্তার সঙ্গে বাড়িতে পৌঁছে দেওয়ার। প্রধানমন্ত্রীর সরাসরি তদারকিতে কুষ্টিয়ার জেলা প্রশাসক তোহিদ বিন হাসান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশের উপস্থিতিতে রাতেই পুলিশ দল লালনকে তাঁর প্রাগপুর পশ্চিমপাড়ার বাড়িতে পৌঁছে দেয়। শুধু পৌঁছে দেয়াই নয়, শিক্ষক লালনের স্থানীয় নিরাপত্তা নিশ্চিত হয়েছে কি না, সে বিষয়েও ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে রাতেই শিক্ষককে সসম্মানে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক তোহিদ বিন হাসান জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর দৌলতপুর থানা পুলিশ ও এসি ল্যান্ড শিক্ষককে সসম্মানে বাড়িতে পৌঁছে দেন। স্থানীয়ভাবে তার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে কি না, সে বিষয়েও প্রধানমন্ত্রী খোঁজ নিয়েছেন বলে জানান তিনি।

চরম উত্তেজনা দিয়ে শুরু হওয়া একটি ঘটনা শেষ পর্যন্ত রাজনৈতিক সৌজন্য ও পরম মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইলো পুরো সামাজিক যোগাযোগমাধ্যমসহ গোটা দেশের মানুষের কাছে।

একাত্তর/এআরএস
শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে আটক হওয়া কুষ্টিয়ার দৌলতপুরের স্কুলশিক্ষক গোলাম কিবরিয়া লালন সরকারের নির্বাহী নির্দেশে মুক্তি পেয়ে সসম্মানে নিজের বাড়ি ফিরেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার দেওয়া নতুন বাড়িতে উঠেছেন শাহবাগের ফুটপাতে বসবাস করা গোলাপি বেগম।
বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ায় দুর্বৃত্তদের অগ্নিসন্ত্রাসে সর্বস্ব হারানো পরিবার ও এক শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...
রাজনৈতিক প্রতিপক্ষ ও সমালোচকদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গুপ্তদলের নেতারা বিএনপিকে নসিহত করছেন। সেই গুপ্তদের বলবো, বিএনপিকে নসিহত না করে আগে নিজেদের ঘরের দিকে নজর দিন।
পরিবেশ সংরক্ষণ ও টেকসই শিল্পায়নের লক্ষ্যে দেশজুড়ে ব্যাপক সবুজায়ন কর্মসূচি হাতে নিয়েছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। এর অংশ হিসেবে প্রতিষ্ঠানটির বিভিন্ন...
ফেনীবাসীর দীর্ঘদিনের বন্যা ও নদীভাঙন রোধে বহুল প্রতীক্ষিত ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর