সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর সদস্য নিহত

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৩ মে) সকালে ফরিদপুরের সদর উপজেলার ধূলদী বাজার পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. আবুল বাশার। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাকরাইল গ্রামের বাসিন্দা। বাশার যশোর বিমান বাহিনীর মতিউর রহমান ঘাটিতে সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কংকন কুমার বিশ্বাস বলেন, দুর্ঘটনা কবলিত একটি কাভার্ডভ্যান থেকে বিমান বাহিনীর সার্জেন্টের মরদেহ উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ পাঁচ

ওসি আরও বলেন, ঢাকা থেকে আসা কাভার্ডভ্যানটি কোনো ট্রাক বা গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। এতে গাড়ির ভেতরে থাকা বিমান বাহিনীর সার্জেন্ট ঘটনাস্থলেই নিহত হন। 


একাত্তর/এসি