রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের উজানে পদ্মা ও যমুনার মোহনায় জেলের জালে বড় একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন ২০ কেজি একশ গ্রাম।
মঙ্গলবার (২৪ মে) সকাল সাতটার সময় মাছটি স্থানীয় জেলে সালাম প্রামাণিকের জালে ধরা পড়ে।
সকাল সাড়ে সাতটার সময় মাছটিকে দৌলতদিয়ার আড়তে নিয়ে এলে এক নজর দেখতে ভিড় করেন বহু মানুষ।
পরে ডাকের মাধ্যমে মাছ ব্যবসায়ীদের অংশগ্রহণে এক হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার টাকায় মাছটি কিনে নেন দৌলতদিয়া পাঁচ নম্বর ঘাটের মাছ ব্যবসায়ী ও শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া সম্রাট।
আরও পড়ুন: ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ, আহত অন্তত ৩০
শাজাহান মিয়া সম্রাট জানান, বর্তমানে পদ্মা নদীর পানি বাড়ছে। তাই পদ্মা ও যমুনার মোহনায় বড় মাছ ধরা পড়ছে। নদীতে সচরাচর এতো বড় পাঙাশ দেখা যায় না। মঙ্গলবার সকালে পাঙাশ মাছটি এক হাজার দুইশ টাকা কেজি দরে কেনার পর ঢাকার এক শিল্পপতির কাছে এক হাজার তিনশ টাকা কেজি দরে মোট ২৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
একাত্তর/এসি