আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

শেরপুরের শ্রীবরদীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে আনোয়ার হোসেন (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হ‌য়ে‌ছে। 

বুধবার (২৫ মে) দুপুরে উপজেলার গড়জরিপা ইউনিয়নের চাউলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আনোয়ার ওই এলাকার আজহার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আনোয়ার হোসেন তার নিজ বাড়িতে আম পাড়ার জন্য গাছে উঠে। এসময় আম গাছের একটি ডাল পল্লী বিদ্যুতের ৩৩ কিলোভোল্টের সঞ্চালন লাইনে লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে মা‌টি‌তে পড়ে যান তিনি। পরে আশপাশের লোকজন এসে তা‌কে উদ্ধার ক‌রে শ্রীবরদী উপ‌জেলা স্বাস্থ‌্য কমপ্লে‌ক্সে নিয়ে গেলে দা‌য়িত্বরত চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রেন। 

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ আবুল হাসেম বলেন, এ ঘটনায় শ্রীবরদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হ‌য়ে‌ছে।


একাত্তর/জো