অনিয়মের অভিযোগে শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পিএম

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোটগ্রহণ চলাকালে দুপুরের দিকে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, নির্বাচনে বিভিন্ন অনিয়ম ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমাদের প্রার্থী ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। নির্বাচনে মোট চার লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটারের ভোটাধিকার প্রয়োগের জন্য ১২৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়। এর মধ্যে ২৮টি কেন্দ্রকে আগেই ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে প্রশাসন থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিলো।

এর আগে সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতিতে ভোটাররা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছিলেন। প্রথম কয়েক ঘণ্টায় কোথাও বড়ো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। তবে দুপুরের দিকে জামায়াত প্রার্থীর পক্ষ থেকে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন। 

একাত্তর/এসি
স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় আরও কঠিন চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে বড় জয় পেয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল।
শেরপুরের শ্রীবরদীতে ট্রাঙ্কের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া নারীর মরদেহের পরিচয় মিলেছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি মরদেহ বহনকারী পিকআপ ভ্যান ও এর চালককে আটক...
শেরপুরে রাস্তার পাশ থেকে একটি ট্রাঙ্কের ভেতর লেপ-তোষকে মোড়ানো অজ্ঞাত এক নারীর (৩০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের হাত-পা বাঁধা অবস্থায় ছিলো বলেও জানিয়েছে পুলিশ। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর