লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিপন আক্তার নামে এক গৃহবধূ মারা গেছেন। বুধবার দুপুরে চন্দ্রগঞ্জ থানাধীন বসুদুহিতা গ্রামের মন্দারবাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত শিপন আক্তার ওই বাড়ির দিনমজুর লিটনের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।
মৃতের স্বামী লিটন বলেন, আমার স্ত্রী প্রবাসী শাহজাহানের বাড়ির ছাদে আম শুকাতে গেলে পল্লী বিদ্যুতের লাইনের তারের সঙ্গে অসাবধানতাবশত জড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পল্লী বিদ্যুতের কর্মীরা লাইন বন্ধ করে তাঁকে উদ্ধার করেন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যেহেতু এটি একটি দুর্ঘটনা, তাই পরিবারের কোনো অভিযোগ নেই।
একাত্তর/ এনএ