রামপালে বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস্যসহ নিহত দুই

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৭:৪১ পিএম

বাগেরহাটের রামপালে অস্থায়ী সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সেনা সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। 

রোববার (৫ অক্টোবর) দুপুরে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে স্থাপিত অস্থায়ী ক্যাম্পের ছাদে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সেনা সদস্য আরিফ হোসেন ও সেনা ক্যাম্পের ধোপা মো. হাসিব।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে অস্থায়ী সেনা ক্যাম্পের ছাদে কাপড় শুকাতে গিয়ে প্রথমে ধোপা হাসিব বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে সেনা সদস্য আরিফ হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দু'জনকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, রামপালের অস্থায়ী সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু'জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমিসহ (ওসি) পুলিশ ঘটনাস্থলে যাই এবং প্রাথমিক তদন্তে জানা গেছে, ছাদে কাপড় শুকানোর সময় বৈদ্যুতিক তারে স্পর্শ লাগায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

আরবিএস
গাজীপুরে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ও অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন এক যুবক। এ সময় বাঁচার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন তার সহযোগী।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর