নিজেদের টাকায় পদ্মাসেতু তৈরি যেনতেন বিষয় নয়: মাহী বি চৌধুরী

বিশ্বব্যাংককে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের অর্থায়নে পদ্মাসেতু নির্মাণকে যেনতেন বিষয় না বলে উল্লেখ করেছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী।

তিনি বলেন, অনেক ষড়যন্ত্রের তোয়াক্কা না করে প্রধানমন্ত্রী বিশ্ববাসীকে দেখিয়েছেন বাঙালি ভেঙে যাওয়া জাতি না।

শনিবার (২৮ মে)  বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নে মুশুরীপাড়া আন্তঃপ্রাথমিক  বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহী বি চৌধুরী বলেন, আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে ইতিহাসে আরেকটি নতুন দিগন্ত সূচনা তৈরি করবেন প্রধানমন্ত্রী। 

আরও পড়ুন: পি কে হালদারের ৪০ দোসরের তালিকা করেছে ইডি

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী অফিসার, ভাইস চেয়ারম্যান ওহিদুল ইসলাম জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, মজিদপুর দয়হাটা কে.সি ইনস্টিটিউশনের গভর্নিং বডির সভাপতি আসফাহ হক লোপা, পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন, উপজেলা আওয়ামী লীগে সহ-সভাপতি আবুল কালাম আজাদ ডালু প্রমুখ। 


একাত্তর/এসি