পি কে হালদারের ৪০ দোসরের তালিকা করেছে ইডি

আপডেট : ২৮ মে ২০২২, ০৬:০১ পিএম

ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার বাংলাদেশের আলোচিত অর্থ পাচারকারী ও আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করা প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারকে নানা সময়ে সহায়তা করা ৪০ জনের তালিকা তৈরি করেছে দেশটির তদন্ত সংস্থা- ইডি। 

পি কে হালদারের মামলায় সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কর্মকর্তা সূত্রে এমন খবর দিয়েছে ভারতের সংবাদমাধ্যম। পি কে বর্তমানে জেল হেফাজতে আছেন। 

দুই দফায় ১৩ দিনের রিমান্ড শেষে শুক্রবার (২৭ মে) পি কে হালদারকে আদালতে তোলা হয়। সেখানে মামলার অগ্রগতি নিয়ে শুনানির পর ৭ জুন পর্যন্ত কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। 

পি কে হালদারকে হেফাজতে নেয়ার পর মামলার কতটা অগ্রগতি হয়েছে তা আদালতকে জানায় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

প্রথম দফায় তিন দিনের রিমান্ড শেষে গত ১৭ মে পি কে হালদার ছাড়াও পরিবারের আরও পাঁচ সদস্যকে আদালতে তোলা হয়। তাদেরকেও জেল হেফাজতে পাঠানো হয়েছে। 

এর আগে সকালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে ইডি কার্যালয়ে নেয়া হয় পি কে’কে। আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত পি কে হালদার ও তার পাঁচ সহযোগীকে ১৪ মে পশ্চিমবঙ্গের অশোকনগর থেকে গ্রেপ্তার করে ইডি। পরে আদালতে নেয়া হলে তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

পি কে হালদারকে কোনও রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি সাহায্য করেছিলেন কি না সে বিষয়টি তদন্ত করে দেখতে ইতিমধ্যেই মাঠে নেমেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা।

আরও পড়ুন: সোমবারের ঢাকা-দিল্লি দ্বিপাক্ষিক বৈঠক বাতিল

ইডি সূত্র জানিয়েছে, পি কে হালদারের কাছ থেকে পাওয়া তালিকায় আছে স্থানীয় জনপ্রতিনিধি এবং বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। 

এছাড়া বেশ কয়েকজন জমির দালাল ও ব্যাংক কর্মকর্তাও রয়েছেন। ইতিমধ্যে ভারতের দুইটি বেসরকারি ব্যাংকের সঙ্গে কথা বলেছেন গোয়েন্দারা। ওই দুইটি ব্যাংকে সন্দেহজনক লেনদেনের সন্ধান পেয়েছেন তারা, যার সঙ্গে পি কে হালদারের যোগ থাকতে বলে ধারণা করা হচ্ছে। 


একাত্তর/এসজে

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদারসহ (পি কে হালদার) তিন জনকে জামিন দিয়েছেন কলকাতার একটি আদালত।
কিরগিজস্তানে স্থানীয় সংঘাতে চার পাকিস্তানি ছাত্র নিহতের পর চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সেখানকার সরকারি-বেসরকারি মেডিক্যালে পড়া বাংলাদেশের প্রায় এক হাজার ২০০’র বেশি শিক্ষার্থী। ওই সংঘাতে বেশ কয়েকজন আহত...
ভারতের দার্জিলিংয়ে যাওয়ার পথে এক বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে। কার্শিয়াংয়ের রোহিনীর কাছে গাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে কার্শিয়াং হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর