দিনাজপুরে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

দিনাজপুরেনদীতে ডুবে এক স্কুলছাত্রেরমৃত্যুর খবর পাওয়া গেছে।শনিবার (২৮ মে) বেলাসাড়ে ১১টার দিকে শহরে পুনর্ভবানদীর লালবাগ গোরস্তান এলাকায় ঘটনা ঘটে।

নিহতস্কুলছাত্রের নাম ইফতি রহমানশাকিল। সে দিনাজপুর শহরেররামনগর এলাকার সাইফুর রহমানের ছেলে এবং চেহেলগাজীশিক্ষা নিকেতনের নবম শ্রেণির ছাত্র।

শাকিলেরপরিবার জানায়, নানার সঙ্গে লিচু পড়া দেখতেগিয়েছিল শাকিল। এসময় মুখ-হাতধুতে গিয়ে পিছলে নদীপড়ে তলিয়ে যায়। সময়স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

পরেফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেপাঁচ ঘণ্টার চেষ্টায় তার লাশ উদ্ধারকরা হয়। দিনাজপুরকোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 একাত্তর/এনএ