ট্রাকচালক ও শ্রমিকের কারাদণ্ডের প্রতিবাদে সড়ক অবরোধ

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতে বালুবাহী ট্রাকের দুই চালক ও তিন শ্রমিককে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে পরিবহন শ্রমিকরা। 

রোববার (২৯ মে) বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের ফেরিঘাট এলাকায় এ বিক্ষোভ করেন তারা। এসময় প্রায় দুই ঘণ্টা এই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের অপরাধে শনিবার (২৮ মে) শরিফপুর ইউনিয়নের বানার এলাকায় দুইজন ট্রাক চালক ও তিনজন শ্রমিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় শ্রমিকরা রাস্তায় নামে। 

খবর পেয়ে জামালপুর পৌরসভা মেয়র ছানোয়ার হোসেন ছানু ঘটনাস্থলে পৌঁছে সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভকারী শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে, জানান তিনি। 


একাত্তর/জো