নেত্রকোনা জেলা কারাগারে হান্নান (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ মে) রাতে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
হান্নান সদর উপজেলার চকপাড়া এলাকার রুমালী মিয়ার ছেলে। তিনি ২০১৮ সাল থেকে মাদকদ্রব্য মামলায় জেল হাজতে ছিলেন।
নেত্রকোনার জেল সুপার আব্দুল কুদ্দুছ বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে জেলখানার ভিতরে বাথরুমে যাওয়ার সময় হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয়। এক পর্যায়ে বমি শুরু করেন তিনি। দ্রুত সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মরদেহটি বর্তমানে হাসপাতালে রয়েছে এবং পোস্টমর্টেমের পর পরিবারের নিকট বুঝিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।
একাত্তর/জো