পা পিছলে বিদ্যুতায়িত হয়ে দোকান কর্মচারীর মৃত্যু

সাতক্ষীরায় বিদ্যুতায়িত হয়ে একজন নিহত হয়েছেন। সোমবার (৩০ মে) সকাল ছয়টার দিকে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারে একটি মাংসের দোকানে এ ঘটনা ঘটে।

বিদ্যুতস্পৃষ্টে নিহতের নাম মো. রেজাউল করিম (৪৪)। তিনি সাতক্ষীরা শহরের গড়েরকান্দা এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেজাউল করিম সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারের একটি মাংসের দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন। সোমবার সকাল ছয়টার দিকে ঘরে কাজ করার সময় পা পিছলে তিনি পানির লাইনের মোটরে ওপর পড়ে যান। এ সময় মোটরের লিকেস তারে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

আরও পড়ুন: রেলস্টেশনে তরুণীকে হেনস্তাকারী সেই নারী গ্রেপ্তার

সদর থানার অফিসার ইনচার্জ গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


একাত্তর/এসি