মেহেরপুরে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাসের চাপায় তিন বছরের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৩১ মে) সকাল আটটার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের পশ্চিম মালসাদহ ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে ঘটে।
নিহত শিশুর নাম আম্মান (৩)। সে গাংনীর পশ্চিম মালসাদহ গ্রামের আব্দুর রহিমের ছেলে।
শিশুটির মা হেনা খাতুন জানান, আম্মান রাস্তা পার হয়ে তার দাদির কাছে যাচ্ছিল। এসময় কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: জামায়াত নেতা মন্টুসহ তিন রাজাকারের ফাঁসির আদেশ
গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
একাত্তর/এসি