মানিকগঞ্জের সিংগাইরে কালীগঙ্গা নদীতে ভেসে থাকা অজ্ঞাত পরিচয়ের (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সিংগাইরের জামলা ইউনিয়নের গোলাই এলাকার কালীগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা করে পুলিশ।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা জানান, বিকেলে কালীগঙ্গা নদীতে ভাসমান মরদেহ দেখে স্থানীয় একজন থানায় খবর দেয়। পরে থানা ও নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরও জানান, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় সিংগাইর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
একাত্তর/এসজে