মানিকগঞ্জে ঘরে ঢুকে ভাবি ও ভাতিজাকে কুপিয়ে মারলো দেবর

আপডেট : ৩১ মে ২০২৬, ০১:৩৬ পিএম

মানিকগঞ্জের পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাবি ও দেড় বছর বয়সী ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন অভিযুক্তের বড়ো ভাইও।

শনিবার (৩০ মে) রাত ১০টার দিকে জেলার দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—ফকিরপাড়া গ্রামের আব্দুস ছালামের স্ত্রী আমেনা বেগম (২৮) এবং তাদের দেড় বছর বয়সী শিশুপুত্র আসওয়াদ। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছোট ভাই ইউসুফ আলী (৩৫) পলাতক রয়েছেন। গুরুতর আহত বড়ো ভাই আব্দুস ছালামকে (৪০) উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ছালাম মোল্লা ও তার ছোট ভাই ইউসুফ মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় ও জমিজমা নিয়ে বিরোধ চলছিলো। শনিবার রাত ১০টার দিকে দুই ভাইয়ের মধ্যে এসব নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইউসুফ উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র নিয়ে ছালামের ঘরে ঢোকেন। সেখানে তিনি ভাবি আমেনা বেগম ও তার কোলে থাকা শিশু আসওয়াদকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। স্ত্রীকে বাঁচাতে ছালাম এগিয়ে এলে ইউসুফ তাকে লক্ষ্য করেও হামলা চালান এবং কুপিয়ে গুরুতর জখম করেন।

পরে প্রতিবেশীরা চিৎকার শুনে ছুটে এলে ইউসুফ পালিয়ে যান। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় ছালামকে উদ্ধার করে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি দা ও একটি হাতুড়ি উদ্ধার করে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই জোড়া খুনের ঘটনা ঘটেছে। সকালে নিহত মা ও শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত ইউসুফ পলাতক। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

একাত্তর/এসি
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে দুই পুরুষ ও দুই নারীসহ চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তাৎক্ষণিক বাধা ও দৃঢ়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর