ভাতিজি ধর্ষণে অভিযুক্ত চাচা গ্রেপ্তার

চাঁদপুরের হাজীগঞ্জে ভাতিজিকে (১০) ধর্ষণের অভিযোগে অভিযুক্ত চাচা অহিদ মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ।

বুধবার অভিযুক্তকে আটকের পর বৃহস্পতিবার (২ জুন) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে ৩১ মে শিশুর বাবা বাদি হয়ে থানায় একটি অভিযোগ দেন। এরপর তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনাটি ঘটেছে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলার রাধাসার গ্রামে। শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

আরও পড়ুন: পাঁচ বছরে পাঁচ লাখ কর্মী নেবে মালয়েশিয়া

হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, অভিযোগের পরেই আমরা শিশুটিকে ডাক্তারি পরীক্ষা করিয়েছি। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


একাত্তর/আরএ