চাঁদপুরে ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পিএম

চাঁদপুর জেলা শহরের ব্যাংক কলোনি এলাকায় একটি নির্মাণাধীন পাঁচ তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে দেলোয়ার হোসেন (৫৮) নামে এক ঠিকাদারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার সকাল পৌনে ১০টার দিকে ওই এলাকার আশরাফিয়া মাদ্রাসা সংলগ্ন ভবনে কাজ চলার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার স্থানীয় বিষ্ণুদী রোডের ব্যাংক কলোনি এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিনি ভবনের পাঁচ তলার ছাদে শ্রমিকদের সঙ্গে কাজের তদারকি করছিলেন। কাজ তদারকিকালীন অসাবধানতাবশত তিনি হঠাৎ ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

ঘটনাস্থলে থাকা শ্রমিকরা দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্মরত চিকিৎসক ড. মো. নাজমুল তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

বিষয়টি খতিয়ে দেখতে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চালুর পাশাপাশি আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

একাত্তর/এআরএস
‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
চাঁদপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। 
চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনা নদীর প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায়...
চাঁদপুরের কচুয়ায় গভীর রাতে বসতঘরের সিঁধ কেটে চুরি করতে গিয়ে বাধা দেওয়ায় এক বৃদ্ধাকে হত্যা করেছে একদল চোর।
জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার ওপর ভিত্তি করে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...
আতিথেয়তা খাতে খাদ্য খরচ ব্যবস্থাপনাকে আরও সাশ্রয়ী, সুসংগঠিত ও টেকসই করার লক্ষ্যে উদ্ভাবিত ‘শাখাওয়াত’স সিক্স পয়েন্ট কন্ট্রোল পয়েন্ট অর ফুড কস্ট অপ্টিমাইজেশন’ কাঠামোর জন্য সরকারের কপিরাইট কার্যালয়...
আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে গ্যাসের উৎপাদন বাড়াতে সরকার জোর দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সে লক্ষ্যেই দেশীয়...
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ এবং তীব্র জ্বালানি সংকটের মধ্যে থাকা কিউবায় নতুন করে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। শুক্রবার সংঘটিত এই ব্ল্যাকআউটের ফলে দেশজুড়ে চরম বিদ্যুৎহীন পরিস্থিতির সৃষ্টি হয়,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর