পটুয়াখালীতে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে চার শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদ সাজা দেওয়া হয়েছে। এ সময় কেন্দ্রে পরীক্ষার্থীদের সহযোগিতা করায় এক শিক্ষককে জরিমানা করা হয়।
শুক্রবার (৩ জুন) জেলা সদরের সরকারি জুবলি স্কুল কেন্দ্র ও পটুয়াখালী পলিটেকনিক কলেজ কেন্দ্র থেকে ওই শিক্ষার্থীদের আটকের পর বিভিন্ন মেয়াদে সাজা ও শিক্ষককে জরিমানা করা হয়।
সরকারি জুবলি স্কুল কেন্দ্র থেকে আটকরা হলেন- পাবনার মো. মনোয়ার হোসন (২৮) ও এনামুল হক ইমন (২৯)।
তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল।
এদিকে পটুয়াখালী পলিটেকনিক কলেজ কেন্দ্র থেকে আটকরা হলেন- কিশোরগঞ্জের মো. পাবেল (২৬) ও ফরিদপুরের মো. জাহিনুর মুন্সি জাহিদ (২৯)।
তাদের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন পটুয়াখালীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন।
অপরদিকে, পরীক্ষা কেন্দ্রে সহযোগিতা করার দায়ে আবদুল করিম মৃধা কলেজের শিক্ষক মো. ইউসুফ আলমকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন: তরুণদের রেষারেষি রূপ নিলো সংঘর্ষে, আহত ১০
পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর গোলাম সরোয়ার জানান, শুক্রবার সকালে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হলে এদের গতিবিধি সন্দেহ হয়। আটকের পর প্রক্সি দেওয়ার সত্যতা পাওয়া গেলে তাদের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, শুক্রবার সকালে প্রাথমিক শিক্ষক নিয়োগ এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পটুয়াখালী জেলায় আট হাজার ২৫ জন জন এ পরীক্ষায় অংশ নেন।
একাত্তর/এসি