তরুণদের রেষারেষি রূপ নিলো সংঘর্ষে, আহত ১০

আপডেট : ০৩ জুন ২০২২, ০৭:১৬ পিএম

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হাত বোমার বিস্ফোরণসহ পাঁচটি বসতঘরে ভাঙচুর চালানো হয়। আক্রান্ত হয় একটি মসজিদও। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা জেলার বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

শুক্রবার (৩ জুন) দুপুর থেকে শহরের সৈদারবালী এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, পৌর এলাকার সৈদারবালী ও দুই নং শকুনি এলাকার কিশোরদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে সৈদারবালী এলাকার এক তরুণকে শকুনি এলাকায় মারধর করা হয়। কিছুদিন পরে ওই এলাকার এক তরুণ মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হলে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়। 

image


তারা জানান, শুক্রবার দুপুরে শকুনি এলাকার লোকজন হাসপাতালে তাকে দেখলে গেলে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজন  দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে যোগ দেন বড়োরাও। সংঘর্ষে তিনজন টেঁটাবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন। এ সময় বেশ কয়েকটি হাত বোমা বিস্ফোরণসহ কয়েকটি বসতবাড়ি ভাঙচুর করা হয়। 

মাদারীপুর সদর হাসপাতালের কর্মকর্তা রিয়াদ মাহামুদ বলেন, আট থেকে ৯ জনকে চিকিৎসার জন্য আনা হয়। তাদের মধ্যে তিনজন টেঁটাবিদ্ধ। তাদের ফরিদপুরে পাঠানো হয়েছে। এ ছাড়া ভর্তি রয়েছে বেশ কয়েকজন। আহতদের প্রত্যেকের শরীরে দেশীয় অস্ত্রে গুরুতর জখম রয়েছে। 

আরও পড়ুন: যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামি গ্রেপ্তার

এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 


একাত্তর/এসি

সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
মাদারীপুর, ককটেল বিস্ফোরণ, জেলা ও দায়রা জজের বাসভবন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), সমাবেশ
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল বাসে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 
নড়াইলে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। 
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর