বগুড়ায় ভটভটির চাপায় একজনের মৃত্যু

বগুড়ার শেরপুর উপজেলায় আঞ্চলিক সড়কে ভটভটির ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। 

শনিবার (৪ জুন) সকালে বিশালপুর ইউনিয়নের বড় পুকুরিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মিজানুর রহমান (৪৮) ওই এলাকার আব্দুল জলিলের ছেলে। 

নিহতের বড় ভাই আনিসুর রহমান জানান, মিজানুর রহমান সকালে বাড়ি থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে রানীহাটের দিকে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে আসা একটি ভটভটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

শেরপুর থানার এএসআই শাহাদত হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং  ভটভটিটি আটক করেছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।  

এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/এসজে