সলঙ্গায় বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

সিরাজগঞ্জের সলঙ্গায় গ্রামীণ ট্রাভেলসের একটি বাসের ধাক্কায় রহিমা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বুধবার (৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার বাদেকুশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহিমা বেগম সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের বাদেকুশা গ্রামের মৃত মছির উদ্দিন সরকারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ঢাকাগামী গ্রামীণ ট্রাভেলস একটি বাস সলঙ্গা থানার বাদেকুশা এলাকায় এক বৃদ্ধাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, বাসটি আটক করে থানায় রাখা হয়েছে। একটি মামলা দায়ের হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 


একাত্তর/জো