সিরাজগঞ্জে বিপুল জালনোটসহ গ্রেপ্তার দুই

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৭:১৭ পিএম

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে বিপুল জালনোট জব্দ করা হয়েছে। এসময় এই কারবারের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়া।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বেড়াবাজুয়া গ্রামের রবিউল ইসলাম (২০) ও একই গ্রামের আবুল হাসান (২৯)।

সাংবাদিক সম্মেলনে র‍্যাব জানায়, গোপন খবরে রোববার (২৯ মার্চ) দুপুরে জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকার একটি হোটেলের সামনে অভিযান চালিয়ে প্রথমে পাঁচ হাজার টাকা মূল্যমানের জালনোটসহ রবিউল ও আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সলঙ্গার ধোপাকান্দি এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে আরও ১২ লাখ ৬৪ হাজার ৭০০ টাকা মানের জালনোট উদ্ধার করা ওঠে। সব মিলিয়ে উদ্ধার জালনোটের পরিমাণ ১৩ লাখ ১৫ হাজার ৭০০। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ ও এর আশপাশের এলাকায় জালনোট মজুত রেখে আসল নোট হিসেবে লেনদেন ও কেনাবেচা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে সলঙ্গা থানায় একটি মামলা করা হয়েছে।

একাত্তর/এসি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর