পটুয়াখালীতে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় ওই নারীর কাছ থেকে ৩৪ পুরিয়া হেরোইন, ৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ এক লাখ ১১ হাজার টাকা জব্দ করা হয়েছে।
শনিবার (১১ জুন) বিকেল তিনটার দিকে পটুয়াখালী শহরের নবাব পাড়া এলাকার নিজ বাসা থেকে ওই নারীকে আটক ও মাদক জব্দ করা হয়।
আটক মাদক কারবারি নারীর নাম অনামিকা তালুকদার। তিনি ওই এলাকার বাসিন্দা।
পটুয়াখালী জেলার ডিবি পুলিশের ওসি কে এম আজমল হুদা জানান, অনামিকা দীর্ঘদিন ধরে নিজ বাসায় মাদকের কারবার করছিলেন। তার স্বামীও মাদক কারবারি। তাদের এই কর্মকাণ্ডে এলাকাবাসীও অতিষ্ঠ হয়ে উঠেছিল। গোপন খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল তার বাসায় অভিযান চালিয়ে মাদক ও নগদ টাকা জব্দ করে। তবে এসময় তার স্বামী বাসায় ছিলেন না, তাই তাকে আটক করা যায়নি।
আরও পড়ুন: পারাবত এক্সপ্রেসের আগুন নিয়ন্ত্রণে
তিনি আরও জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।
একাত্তর/এসি