পারাবত এক্সপ্রেসের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ১১ জুন ২০২২, ০৮:০৪ পিএম

মৌলভীবাজারে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবাত এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। 

শনিবার (১১ জুন) দুপুর ১টার দিকে মৌলভীবাজারের শমসের নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে বেলা দুইটার পর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শমসের নগর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার জামাল উদ্দিন জানান, ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে আগুন পাওয়ার কার থেকে পাশের দুটি এসি বগিতে ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম বলেন, আগুন লাগা বগিগুলো সরিয়ে রেললাইন চলাচলের জন্য প্রস্তুত না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। আজ সকালে ঢাকাগামী দুটি আন্তনগর ট্রেন যাত্রীদের নিয়ে সিলেট রেলওয়ে স্টেশন ত্যাগ করেছে। বিকেলে আরও একটি আন্তনগর ট্রেন ঢাকার দিকে যাওয়ার কথা ছিল। তবে এ দুর্ঘটনার কারণে ওই ট্রেন বিলম্বে যাত্রা করার সম্ভাবনা রয়েছে। যাত্রীরা চাইলে বিকেল পৌনে চারটার পারাবত এক্সপ্রেসের টিকিট ফেরত নিতে পারবেন।

সিলেট রেলওয়ে স্টেশন সূত্র মতে, সকাল সোয়া ৬টায় সিলেট থেকে কালনী এক্সপ্রেস ছয় শতাধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। বেলা সোয়া ১১টায় জয়ন্তিকা এক্সপ্রেস সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। বিকেল পৌনে চারটায় আরেকটি আন্তনগর ট্রেন পারাবত এক্সপ্রেস সিলেট থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে ঢাকা থেকে ছেড়ে আসা পারবত এক্সপ্রেসের ট্রেনটি মৌলভীবাজারের শমসের নগর এলাকায় আসার পর বগিতে আগুন ধরে যায়।


একাত্তর/এআর

মৌলভীবাজারে মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এরপর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।
মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে এক কৃষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। 
মৌলভীবাজারের বৃষ্টির পানিতে খেলতে গিয়ে ডোবায় ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে জেলা কুলাউড়া উপজেলার সীমান্তঘেঁষা কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৌলভীবাজারে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর