কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের পরিবেশ চমৎকার বলে জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত।
বুধবার (১৫ জুন) রানীর দীঘির পাড় ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় রিফাত বলেন, ফলাফল যাই হোক আমি মেনে নেবো। আমি জয়ী না হলেও যিনি জয়ী হবেন তাকে আমি সবার আগে ফুলের মালা দেবো।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তারা তো শুরু থেকেই নালিশ করছেন। তাদের পোলিং এজেন্টরা সসম্মানে কাজ করছেন।
আরও পড়ুন: ভোটের শুরুতেই বৃষ্টির বাগড়া, কুমিল্লার আকাশ মেঘলা
রিফাত বলেন, সরকার ও নির্বাচন কমিশনকে অসম্মান করতে চাই না।
একাত্তর/এসি